পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী





পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী


পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী

অথর্ববেদের‌ প্রসিদ্ধ ভাষ্যকার‌ ক্ষেমকরণ‌ জী আলীগঢ় জেলার‌ শাহপুর‌ মাডরাক‌ নামক গ্রামের‌ একটি কায়স্থ পরিবারে‌ ১৮৪৮ সনের‌ ৩ নভেম্বরে জন্মগ্রহণ করেন ।  ১৮৭১ সনে‌ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এন্ট্রেস‌ পরীক্ষায় উত্তীর্ণ হন । মুরাদাবাদে ১৮৭৬ সনে‌ তিনি মহর্ষি‌ দয়ানন্দ জীর ব্যাখ্যান শ্রবণ করেন‌ এবং তাঁর কাছ থেকে যজ্ঞোপবীত ধারণ‌ করেন । ১৮৭৯ সনে মুরাদাবাদে‌ যখন‌ আর্যসমাজের‌ স্থাপনা হয় তখন‌ পণ্ডিত জীকে‌ মন্ত্রী পদে অধিষ্ঠিত করা হয় । জীবিকা হেতু‌ তিনি বীকানের‌ রেল‌ওয়ে প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ১৯০৭ সনে‌ তিনি চাকরি থেকে অবসর নেন । মহাত্মা মুন্শীরাম জীর প্রেরণায় ক্ষেমকরণ জী সমগ্র সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেন এবং বড়ৌদা-তে অবস্থান করে তিনি বেদের বিশেষ অনুশীলন আয়ত্ত করেন । এখানে তিনি সামবেদ অধ্যয়ন করেন এবং পুনঃ গুরুকূল‌ কাঁগড়ীতে এসে গুরুবর‌ কাশীনাথ জী তথা আর্য জগতের‌ প্রকাণ্ড বিদ্বান পণ্ডিত শিবশঙ্কর শর্মা জীর‌ অধীনে‌ সমগ্র বেদের‌ বিধিবৎ‌ অধ্যয়ন করেন । 

১৯৬৮ বিক্রমাব্দে‌ পুনঃ বড়ৌদায় গমন‌ করেন এবং ঋগ্বেদ‌ তথা অথর্ববেদের পরীক্ষায় উত্তীর্ণ হন । সামবেদের পরীক্ষা প্রথমেই সম্পন্ন করেছিলেন তিনি । 

এই প্রকারে তিন বেদের‌ পরীক্ষায় উত্তীর্ণ হ‌ওয়ার‌ দরুণ তিনি " ত্রিবেদী " উপাধি প্রাপ্ত হন । তৎপশ্চাৎ পণ্ডিত জী অথর্ববেদ ভাষ্য শুরু করেন এবং টানা ১০ বর্ষ সাধনার‌ পশ্চাৎ এই অমৃত কার্য সম্পন্ন করেন । 

১৯৩৯ সনের‌ ১৩ ফেব্রুয়ারি ৯০ বছর আয়ুতে‌ এই মহান আর্য বিদ্বান দেহত্যাগ করেন । 



লেখন‌ কার্য — 


1.‌ যজুর্বেদ এর ১৬ তম অধ্যায়ের [ শ্রী রুদ্রাধ্যায় ] ব্যাখ্যা‌ ( ১৯০৬ সন‌ ),  সম্পূর্ণ অধ্যায়ের‌ ভাবার্থ‌ সংস্কৃত, হিন্দি তথা ইংরেজিতে‌ প্রণয়ন করেছেন ।  


2. হবন‌ মন্ত্র - মহর্ষি দয়ানন্দ দ্বারা নির্ধারিত ঈশ্বর‌ স্তুতি-প্রার্থনোপসনা‌, স্ততিবাচন‌ তথা শান্তিকরণ মন্ত্রসমূহের ব্যাখ্যা (১৯১২ সন‌) 


3.  অথর্ববেদ ভাষ্য‌ - ক্ষেমকরণ জীর‌ অত্যন্ত মহত্ত্বপূর্ণ, অমৃতময় কার্য । ভাষ্য শুরু করেন‌ ১৯১২ সনে‌, সমাপ্ত করে ১৯২১ সনে । 

অথর্ববেদ ভাষ্যের দ্বিতীয় সংস্করণ সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা দিল্লী থেকে তথা তৃতীয় সংস্করণ ড‌. প্রজ্ঞাদেবী কর্তৃক সম্পাদিত রূপে প্রকাশিত হয় । 


4. গোপথ ব্রাহ্মণ ভাষ্য‌ - অথর্ববেদ এর গোপথ ব্রাহ্মণ ভাষ্য‌ ১৯২৪ সনে‌ প্রকাশিত হয় । ড. প্রজ্ঞাদেবী এবং তাঁর অনুজ সুশ্রী মেধাদেবী কর্তৃক সম্পাদিত রূপে পুনঃ প্রকাশিত হয় ১৯৭৭ সনে । 


5. " অথর্ববেদ সংহিতায়া পদানাং বর্ণানুক্রম সূচীপত্রম্‌ " ১৯২১ সনে প্রকাশিত হয় ।


6. বেদ‌ বিদ্যা‌ - গুরুকূল কাঁগড়ী বিশ্ববিদ্যালয়ে পঠিত নিবন্ধ  ( ১৯১৪ সন‌ )


7. বিধবা‌ মঙ্গল ( উর্দু )


—  বিদুষাং বশংবদঃ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.